দুর্গাপূজায় পঞ্চগড়ের দুই উপজেলায় বিএনপির ৪৫০০ স্বেচ্ছাসেবী

সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা নির্বিঘ্ন এবং আনন্দপূর্ণ করে তুলতে পঞ্চগড়ের বোদা ৯৩ এবং দেবীগঞ্জ উপজেলার ১১৬টি পূজামণ্ডপে বিএনপির প্রায় সাড়ে চার হাজার স্বেচ্ছাসেবী সেবামূলক কাজ করবে। এসব স্বেচ্ছাসেবী মণ্ডপে আগত মানুষকে নিজ দায়িত্বে নানা ধরনের সেবা প্রদান করবে।

বোদা উপজেলা অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লীউন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, বোদা উপজেলায় ১৭০০ এবং দেবীগঞ্জ উপজেলায় ২৮০০ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে মণ্ডপ এবং হিন্দু ধর্মীয় ভাইবোনদের বাড়িঘর পাহাড়া দেবেন। এজন্য কাওকে কিছু দিতে হবে না।

এ সময় বোদা উপজেলার স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যফ্রন্টের সদস্য সচিব অন্ন প্রসাদ বর্মনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক মোহব্বত প্রমুখ।