পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক গ্রেপ্তার

পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এবং ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এনামুল হক আবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ।

গ্রেপ্তারকৃত এনামুল হক পল্টন থানা, যাত্রাবাড়ী থানা ও রমনা মডেল থানার পৃথক ৩টি মামলার এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।