ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব গ্রহণ করলেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল তিনি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন মহাপরিচালককে দায়িত্ব হস্তান্তর করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
মহাপরিচালক হিসেবে দুই বছর চার মাস দায়িত্ব পালন শেষে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করলেন।
এর আগে ২ অক্টোবর বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ উপলক্ষে বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী ও নবনিযুক্ত মহাপরিচালক, পরিচালকসহ ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি