সরকারি বাসভবন ছাড়লেন কেজরিওয়াল

মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের দিল্লির সিভিল লাইন্‌‌স এলাকায় সরকারি বাসভবনও ছেড়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।

শুক্রবার (৪ অক্টোবর) সরকারি বাসভবন ছাড়েন সাবেক এই মুখ্যমন্ত্রী। দলের এক নেতার বাসায় ওঠার কথা রয়েছে তার। দ্য হিন্দুর এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।

গত ১৭ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন কেজরিওয়াল। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে নাম জড়ায় তার।

পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর প্রায় ছয় মাস জেলে ছিলেন তিনি। গত মাসেই সুপ্রিম কোর্টের নির্দেশে জেল থেকে মুক্তি পান। কেজরিওয়ালের পদত্যাগের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির অপর নেত্রী অতিশী মারলেনা।