সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদসহ ১৫ জনের নাম উল্লেখ করে চট্টগ্রামের আনোয়ারা থানায় একটি অপহরণ মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মামলাটি করেন উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের মো. সৈয়দ নুরের ছেলে এরশাদ নাবিল খান। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক ভূমিমন্ত্রীর এপিএস রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, এস এম আলমগীর চৌধুরী, কলিম উদ্দিন, অনুপম চক্রবর্তী বাবু, ছগির আহমদ আজাদ, আইয়ুব আলী, আমিন শরীফ, আবদুল আজিজ, রবিউল হায়দার রুবেল, মোহাম্মদ ইদ্রিচ, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, অসীম কুমার দেব ও আজিজুল হক বাবুল। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনকে আসামি করা হয়।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে। এতে আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।