পূজামন্ডপ পাহারায় বিএনপির পৃথক পৃথক কমিটি 

আসন্ন দুর্গোৎসবে নগরীর সকল মন্দির পাহারায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সমন্বয়ে পৃথক পৃথক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের নেতৃত্বে পুজা মনিটরিং সেল গঠন করা হয়। 

শনিবার (৫ অক্টোবর) কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির জরুরি সভায় এ কমিটি গঠন হয়।

সভায় খুলনা মহানগর বিএনপির মধ্যে যাতে আওয়ামী লীগের দোসররা প্রবেশ না করতে পারে সেজন্য সকলকে সর্তক থাকার আহ্বান জানানো হয়। আওয়ামী লীগের সাথে সখ্যতা গড়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযুক্তর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।