জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের বহাল দাবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জোরপূর্বক পদত্যাগ, অপসারণ, বরখাস্ত, বাধ্যতামূলক ছুটি, কর্মস্থলে অবাঞ্ছিত করা, অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকদের স্বপদে বহালের দাবি জানিয়েছে পদ-বঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকজোট। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন এ দাবি করেন তারা।

লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক আনোয়ার ইসলাম তালুকদার বলেন, ৫ আগস্ট এক বিস্ময়কর ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটেছে।  অথচ সারা দেশের বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকদের অপমান, অপদস্থ, হেনস্তা ও মারধর করে জোরপূর্বক পদত্যাগ, অপসারণ, বরখাস্ত, বাধ্যতামূলক ছুটি, কর্মস্থলে অবাঞ্ছিত ও প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন পদ-বঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষক আলকাছ উদ্দিন আহমেদ, কেকা রায় চৌধুরী, অধ্যক্ষ ড. মো. ইদ্রিস আলী, মহাদেব চন্দ্র দে, নাজমা বেগম, সিদ্দিকুল ইসলাম প্রমুখ।