সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান, এনএসআই'র সাবেক মহাপরিচালক ও তার স্ত্রী ফাহমিনা মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞার আদেশ দেন।
দুদকের উপ-পরিচালক মো. আনোয়ারুল হক পৃথকভাবে দুটি দরখাস্তারের মাধ্যমে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। আব্দুর রহমানের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
অপর আরেকটি আবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি এম জুবায়ের ও তার স্ত্রী ফাহিমনা মাসুদের বিরুদ্ধে ২৯ লাখ ৪৫ হাজার পাউন্ডে লন্ডনে বাড়ি এুয়সহ তথ্য পাচারের অভিযোগ তদন্ত করা হচ্ছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
আবেদনের পক্ষে দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে শুনানি করেন।