ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হাফিজার রহমান (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব রিপন।

জানা যায়, ঝড়ে হাফিজারের একটি ঘর পড়ে যায়। তিনি ওই ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।