রূপগঞ্জে হত্যা চেষ্টা মামলায় শ্রমিকলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইয়ুব আলী নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টার মামলায় শ্রমিকলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার ( ৫ অক্টোবর) মধ্য রাতে উপজেলার তারাবো ও পলখান এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলি।

গ্রেপ্তারকৃতরা হলেন রূপগঞ্জ উপজেলার তারাবো হাটিপাড়া এলাকার ও তারোব পৌরসভা সড়ক পরিবহন শ্রমিকলীগ কমিটির সাধারণ সম্পাদক মো. আলী (৫১) এবং পলখান এলাকার দাউদপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জামান মোল্লা (২৮) । 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ,গত ৫ আগস্ট বিকেল ৫ টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মানিক মিয়ার বাড়ির সামনে আইয়ুব আলীকে ধারালো অস্ত্র দিয়ে  কুপিয়ে গুরুতর আহত করে আসামীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা কাকরাইল এরেরা হাসপাতালে ভর্তি করে।