সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ হুমায়ূন কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার তাদের ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল শনিবার আবুল কালাম আজাদ ও হুমায়ূন কবিরকে গ্রেপ্তার করে পুলিশ।