লিটন-ইমনকে হারিয়ে পাওয়ার প্লেতে ৩৯

ঠিক এক বছর পর লাল-সবুজ জার্সি পড়ার সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। লিটন দাসের সঙ্গে ব্যাট করতে নেমেছিলেন গোয়ালিয়রের নতুন মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে। কিন্তু করতে পেরেছেন মাত্র ৮ রান। 

ম্যাচের প্রথম ওভারের ষষ্ঠ বলেই আউট হয়ে যান লিটন দাস। বাউন্ডারি মারার পরের বলেই আর্শদীপকে পুল করতে গিয়ে মাথার ওপরে ক্যাচ তুলে দেন বাংলাদেশ ওপেনার। 

বাউন্ডারি মারার পরের বলেই আউট লিটন দাস। ছবি: মোশারফ হোসেন

পরের ওভারে হার্দিক পান্ডিয়াকে ফ্লিক করে ছক্কা মেরেছিলেন পারভেজন ইমন। কিন্তু আর্শদীপের পরের ওভারে মারতে গিয়ে বলকে স্টাম্পে টেনে আনেন এ্ই বাহাতি।  তখন দলের রান ১৪। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে যোগ দিয়ে তাওহীদ হৃদয় দুটি বাউন্ডারি মেরে ভালো খেলার ইঙ্গিত দেন। পঞ্চম ওভারেই স্পিনার নিয়ে আসেন ভারত অধিনায়ক। বরুণ চক্রবর্তীর দ্বিতীয় বলেই স্লগ সুইপ খেলেন প্রথম বাউন্ডারি মারেন হৃদয়। পরের বলটিও বাউন্ডারিতে পাঠান হৃদয়। শেষ বলে রিভার্স সুইপে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে মারেন শান্ত। 
দ্রুতগতির বোলার মায়াঙ্ক যাদব ক্যারিয়ারের প্রথম ওভার মেডেন দিলে ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাড়ায় ৩৯/২। 

চার-ছক্কায় জমিয়ে তুলেছিলেন জুটি, কিন্তু...