চলতি বছরের নোবেল পুরস্কারের ঘোষণা আগামীকাল সোমবার (৭ অক্টোবর) থেকে ঘোষণা করা হবে। যা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত চলবে। পুরস্কার ঘোষণার সবকিছু নোবেলপ্রাইজ নামের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে।
তবে আগামীকাল থেকে ঘোষণা শুরু হলেও আজই জানিয়ে দেয়া হয়েছে কবে কোন ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে। সংস্থাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নিচে দেয়া হলো পুরস্কার ঘোষণার দিন তারিখ।
৭ অক্টোবর: এদিন ফিজিওলোজি বা মেডিসিন ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে।
৮ অক্টোবর: পদার্থবিদ্যার বিজয়ীর নাম জানা যাবে।
৯ অক্টোবর: রসায়ন ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা। পুরস্কারটি ঘোষণা করা হবে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স থেকে।
১০ অক্টোবর: এদিন ঘোষণা করা সাহিত্য ক্যাটাগরির পুরস্কার।
১১ অক্টোবর: নোবেলের সবচেয়ে আকর্ষণীয় শান্তি পুরস্কার বিজয়ীর নাম জানা যাবে। বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ের নোবেল ইনস্টিটিউট থেকে।
১৪ অক্টোবর: ছয় নম্বর এবং সর্বশেষ অর্থনীতি ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে এ বছর শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা।
উল্লেখ্য, নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়।