হৃদরোগে আক্রান্ত হয়ে যুবদল নেতার মৃত্যু

আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি রুহুল আমিন মোল্লা ( ৫৫) মিছিল শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

জানা গেছে, রবিবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় বিএনপির কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের নেতৃত্বে  উপজেলা বিএনপির অফিস উদ্ধোধন উপলক্ষ্যে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে মাহমুদুর রহমান সুমন নেতা কর্মীদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করতে যান। কিছুক্ষণ কথা বলার পর রুহুল আমিন মোল্লা হঠাৎ অসুস্থ হয়ে চেয়ারে ঢলে পরেন। এই সময় নেতাকর্মীরা তাকে আড়াইহাজার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রুপগঞ্জের ইউ এস বাংলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। 

আড়াইহাজার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আমিন জানান, হাসপাতালে আনার আগেই হৃদরোগে তার মৃত্যু হয়।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান জানান, বিএনপির নেতা কর্মীদের সাথে কথা বলার সময় রহুল আমিন অসুস্থ হয়ে চেয়ারে ঢলে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।