বিজিবির অভিযানে ২৫৩ কোটির চোরাচালান জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত সেপ্টেম্বরে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ২৫৩ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দ করা দ্রব্যের মধ্যে রয়েছে ২৬ কেজি ৭৫৩ গ্রাম স্বর্ণ, ১০ কেজি রুপা, ২ কেজি ৯৯৩ গ্রাম সাপের বিষ। এ ছাড়া কসমেটিকস সামগ্রী, শাড়ি, থ্রি-পিস, শার্ট পিস, চাদর, কম্বল, তৈরি পোশাক, থান কাপড়, কাঠ।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, একটি গানজাতীয় অস্ত্র, ১০টি ককটেল এবং সাত রাউন্ড গুলি।

এ ছাড়া গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৪১ চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৯৮ বাংলাদেশি এবং ২৪ ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি