আগ্রাসন বিরোধী লড়াইয়ে আমাদের পথিকৃৎ আবরার ফাহাদ: হাসনাত আবদুল্লাহ

‘আগ্রাসন বিরোধী লড়াইয়ে আমাদের পথিকৃৎ আবরার ফাহাদ। আবরার আমাদের শিখিয়েছে কিভাবে আপোষহীন ভাবে আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে হয়। সন্ত্রাসী ছাত্রলীগের হাতে আবরারের শাহাদাতের খবর পেয়ে মাত্র ২ ঘন্টায় প্রথম বিক্ষোভ মিছিলটা আয়োজন করেছিলাম। 'দিল্লি না ঢাকা' শ্লোগানে বৃষ্টিতে ভিজে সেদিন মিছিল হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে।’

আজ সোমবার (১০ অক্টোবর) আবরার ফাহাদকে স্মরণ করে নিজের ফেসবুকে দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেছেন।

ফেসবুক স্ট্যাসে তিনি আরও বলেন, ‘আমরা আবরারকে কখনও ভুলিনি। আগ্রাসন বিরোধী লড়াইয়ের প্রতীক হিসেবে তাকে স্মরণ করতে গিয়ে ২০২২ সালের স্মরণসভায় ছাত্রলীগের হামলা ও পরে ঢামেক থেকে গ্রেপ্তার হয়ে মিথ্যা মামলায় কারাবন্দী ছিলাম আমরা ২৪ জন। এখন আবরারকে স্মরণ করলে আর হামলা কিংবা গ্রেপ্তার হতে হবে না, সে সময় আর এই সময়ের মধ্যে পার্থক্য এতটুকুই। আগ্রাসনের বিরুদ্ধে এবং দেশকে দখলমুক্ত করার এই লড়াই দীর্ঘ।’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতা-কর্মী। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আবরার।