ব্রাহ্মণবাড়িয়ায় ভারত থেকে চোরাই পথে আনা ট্রাক ভর্তি চিনিসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৭ অক্টোবর) গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সিলেটের জৈয়ন্তাপুর উপজেলার চিকরাগুলের মো. সোলাইমান আহম্মদ (২১) ও একই জেলার শাহ পরান থানার খাদিমপাড়া এলাকার সাকিবুল ইসলাম (২২)।
জেলা গোয়েন্দা পুলিশ শাখার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা ১৭০ বস্তা চিনি ও পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। এই সময় চোরাচালানে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।