ওমরাহ পালনে সৌদি আরব গেছেন ড. মোশাররফ

পবিত্র ওমরাহ করতে সৌদি আরব গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার ড. মোশাররফ হোসেন। সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী বিলকিস আক্তার জাহান ও ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রা করেন তারা। 

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। ওমরাহ শেষে আগামী ১৮ অক্টোবর দেশে ফিরবেন খন্দকার মোশাররফ।