ছুটির ঘণ্টা বাজিয়ে অবসরে গেলেন খোকা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের নৈশপ্রহরী আরজু মিয়া খোকা ছুটির ঘণ্টা বাজিয়ে চাকরিজীবনের কর্মদিবস শেষ করেছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে কর্মদিবস শেষে তার দীর্ঘ ২৮ বছরের চাকরিজীবন সম্পন্ন হয়। শ‍্যামগ্রাম গ্রামের স্থায়ী বাসিন্দা এ খোকা মিয়া ১৯৯৬ সালের ১৪ ফেব্রুয়ারি চাকরিতে যোগদান করেন। চাকরিজীবনে তিনি একজন অত্যন্ত ভদ্র, বিনয়ী এবং কর্তব্যপরায়ণ ছিলেন।

অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ বলেন, আরজু মিয়া খোকা একজন বিনয়ী ও কর্তব‍্যপরায়ণ ব‍্যক্তি ছিলেন। আমি তার অবসর জীবন সুখময় হোক তাই কামনা করি।

কর্মদিবসের পর খোকা মিয়াকে আবেগাপ্লুত দেখা যায়। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। শিক্ষক-কর্মচারী তার অবসর ও পারিবারিক জীবন ভালো কাটুক এ প্রত‍্যাশা করেন।