শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নিজের জগৎ নিয়েই আছেন পরীমণি। হঠাৎ করেই জানালেন বড় একটা ভুল করে অনুশোচনায় ভুগছেন তিনি। ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে পরী তার ভুলের কথা জানান।
রোহিত শেঠির সফল ফ্রাঞ্চাইজি সিনেমা ‘সিংহাম’ এর তৃতীয় কিস্তি ‘সিংহাম অ্যাগেইন’ নিয়ে জল্পনার শেষ নেই। মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। ট্রেলার মুক্তির পরেই ভক্তদের মধ্যে চলছে তুমুল সমালোচনা। অভিযোগ উঠেছে, ট্রেলারে গল্পের পুরোটাই বলে দিয়েছেন রোহিত।
চুপিসারে আবারও বিয়ে করলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী উমাইর জাসওয়াল। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গায়ক নিজেই। তবে পাত্রী কে কিংবা কবে বিয়ে করেছেন, সে প্রসঙ্গে কিছু উল্লেখ করেননি তিনি।
ইদানিং যেন বিতর্ক পিছু ছাড়ছেই না ঋতুপর্ণা সেনগুপ্তের। আরজি কর কাণ্ডের প্রতিবাদে শঙ্খ বাজানোর একটি ভিডিও শেয়ার করে ট্রলের মুখে পড়েছিলেন। এবার পূজার ফটোশুটের একটি ভিডিও শেয়ার করে ফের তোপের মুখে অভিনেত্রী। একাংশ ঋতুপর্ণার সৌন্দর্যের প্রশংসা করলেও কেউ আবার আরজি কর প্রসঙ্গ টেনে করেছে ট্রল।
সিনেমা মুক্তির আগে আর তারকাখচিত প্রিমিয়ার করবেন না বলে জানিয়েছেন পরিচালক ও প্রযোজক করণ জোহর। সোশ্যাল মিডিয়ায় এক বিজ্ঞপ্তি প্রকাশ করে তিনি এমনটা জানিয়েছেন। এমনকী, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বলিউড এবং সাংবাদিকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।