পিএসসির নতুন চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে মোবাশ্বের মোনেমকে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার (৯ অক্টোবর) জনপ্রসাশন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

বিধি অনুযায়ী তিনি দায়িত্ব গ্রহণের তারিখ হতে আগামী পাঁচ বছর বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। জানা গেছে, মোবাশ্বের মোনেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রসাশন বিভাগের অধ্যাপক।