সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কারাগারে থাকা সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে জামিন শুনানির সময় বাদী পক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন না।

বুধবার (৯ অক্টোবর) সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতে তার জামিন শুনানি হয়। এর আগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন শুনানি নিয়ে সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের আদালতে বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল হয়েছে।