৪৮ বলে ১০৮ রানের ঝড় থামালেন মোস্তাফিজ

সূর্যকুমার যাদব বেশি কিছু করতে পারেননি। ৮ রানেই তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান মোস্তাফিজুর রহমান। কিন্তু এরপর থেকেই ছক্কার ঝড় তুললেন নীতিশ রেড্ডি আর রিংকু, যে ঝড়ে বাংলাদেশের স্পিনাররা শুধু উড়লেন। 

দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠানো বাংলাদেশ ৪১ রানের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে বেশ আনন্দেই ভাসছিলেন। কিন্তু সূর্যকে আউট করার পর অবস্থা আরো খারাপ করে তুললেন নীতিশ আর রিংকু। এক ওভার বল করতে আসা মাহমুদউল্লাহ নো বল করে ছন্দটা তুলে দেন এই দুজনের হাতে। রিশাদ হোসেনের প্রথম ওভারে ২৪ রান তুলে নেন দুজনে। 

ঝড় তুলে থামলেন নীতিশ রেড্ডি

প্রথম ৬ ওভারে ভারতের স্কোর যেখানে ছিল ৪৫, পরের ৪ ওভারে তা বেড়ে দাড়ায় ১০১। 

শেষপর্যন্ত মোস্তাফিজুর রহমান বল হাতে নিয়ে এক স্লোয়ার ডেলিভারিতে নীতিশ রেড্ডিকে আউট করে ঝড় থামিয়েছেন। ৩৪ বলে ৪ বাউন্ডরি ও ৭ ছক্কায় ৭৮ রান করে বিদায় নেন মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা এই ডান হাতি। রিংকু পরে ২৬ বলে করেছেন পঞ্চাশ।