সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে আজ সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
তবে সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত মঙ্গলবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগের নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ পরিপ্রেক্ষিতে ওইদিন দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে। এদিকে, বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করায় আজ থেকে টানা চারদিনের ছুটি শুরু হয়েছে।