হাতিরঝিলে ১২ ব্যান্ডের কনসার্ট

পূজার ছুটিতে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে দেশসেরা ১২ টি মিউজিক ব্যান্ড নিয়ে 'কিডলন সেভ বাংলাদেশ কনসার্ট ২০২৪' শিরোনামে একটি কনসার্টের আয়োজন করেছে 'তান-রাত ইনস্টিটিউট অব বাংলাদেশ'।

শিরোনামহীন, অ্যাশেজ, এভয়েড রাফা, আর্বোভাইরাস, আর্ক ব্যান্ড, কুঁড়েঘর - তাসরিফ খান, কাকতাল সহ আরও পারফর্ম করবে সাবকনসিয়াস, এডভার্ভ, মাশিকুর রহমান, ওয়ারসাইট ও এটিএ ব্যান্ড। আগামী ১১ অক্টোবর শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা টিকিটের এই কনসার্ট শুরু হবে দুপুর ০২.৩০‌টায় এবং শেষ হবে রাত ১০ টায়।

পুঁজোর ছুটিতে হাতিরঝিল লেকের মনোরম পরিবেশে আপনার পছন্দের মিউজিক ব্যান্ড এর গানের সাথে অসাধারণ এক সন্ধা কাটাতে এখনই GET SET ROCK এর ওয়েবসাইট থেকে টিকিট পাওয়া যাবে।