বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীতে গুলি বর্ষণকারী ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম সম্রাটকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার গ্রেপ্তার সম্রাট ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারির আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। পরে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
জানা যায়, ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সম্রাটের গুলি বর্ষণের একটি সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।