ঢাকা ক্যাপিটালসে হেলস, তানজিদ তামিম

বিপিএলে মালিকানা বদল হয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির। ঢাকা ক্যাপিটালস নামে আসা দলটি তারকা ক্রিকেটারদের নিয়ে দল ভারী করছে। তারই ধারাবাহিকতায় ঢাকা এবার দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার অ্যালেক্স হেলসকে।

ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিমও। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তারা এই তথ্য নিশ্চিত করেছে। আগেরদিন ঢাকা ক্যাপিটালস জানায় দলে পেসার মোস্তাফিজুর রহমানের যোগ দেওয়ার বিষয়টি।

হেলস ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১১ টেস্ট, ৭০ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি খেলেছেন।

এবারের বিপিএলে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান।