মুন্সীগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা

এবার পূজায় প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার পূজায় সরকার ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এর আগে ২ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো। তা ছাড়া এবার পূজায় প্রশাসনও আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করছে।

গতকাল শনিবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া দুর্গা মন্দিরের পূজাম-প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এর আগে স্বারষ্ট্র উপদেষ্টা জেলার শ্রীনগর উপজেলার দুটি মন্দির পরিদর্শন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, সিরাজদীখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মো. সুমন মিয়া, সিরাজদীখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ প্রমুখ।