মুন্সীগঞ্জে শিল্প উপদেষ্টা

প্রতিটি ধর্মের নাগরিক যেন স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারে

অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘প্রতিটি ধর্মের নাগরিক বাংলাদেশে যেন স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারে। কোনো বাধা থাকলে সেই বাধা আমরা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কোনো বাধা থাকবে না। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের তাদের নাগরিক অধিকার আছে, সেই অধিকার প্রতিপালিত হতে হবে এবং সেখানে কোনো বাধা থাকতে পারবে না।’

গতকাল শনিবার সন্ধ্যার আগমুহূর্তে মুন্সীগঞ্জ শহরের মালপাড়া এলাকার কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরের শারদীয় দুর্গাপূজা ম-প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসিরউদ্দিন এলান, জয়কালী মাতা মন্দিরের সভাপতি পবিত্র শংকর চ্যাটার্জি কাজল, শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ভবতোষ চৌধুরী নুপুর, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়ী তালুকদার গৌতম প্রমুখ।