চোখের পাতা হারালেন ক্যানসার আক্রান্ত হিনা

মারণ রোগ ক্যানসারের সঙ্গে লড়াই করছেন হিনা খান। ক্যানসারের তৃতীয় ধাপে রয়েছেন তিনি। চলছে কেমোথেরাপি। কিন্তু এরইমধ্যে নতুন উপসর্গ অভিনেত্রীর। কেমোথেরাপির কারণে চোখের পাতা হারালেন হিনা। আর সেই ছবিই পোস্ট করে হিনা লিখলেন তার লড়াই ও জেদের কথা।

হিনা তার ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, অভিনেত্রীর চোখে মাত্র একটা পলক অবশিষ্ট। আর সেই ছবি পোস্ট করেই হিনা লিখলেন, আমার শক্তির একটি উৎস রয়েছে, জানেন কি সেটা? আমার চোখকে সুন্দর করে ঘিরে রেখেছিল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একগুচ্ছ লম্বা ও সুন্দর চোখের পলক। বর্তমানে এই একটি পলকই একা হয়ে দাঁড়িয়ে রয়েছে। শক্তিশালী যোদ্ধার মতো একা লড়াই করে চলেছে আমার সঙ্গে থেকে। এটাই আমার অনুপ্রেরণা।

অভিনেত্রীর জীবনের গল্প যেন সিনেমাকেও হার মানায়। যেকোনও মুহূর্তে বিপর্যয় ঘটতে পারে। এমনই এক বিপর্যয় হিনা খানের জীবনে নেমে এসেছে। স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী। পুরো পৃথিবীটাই যেন ওলট-পালট হয়ে গেছে তার।