মালদ্বীপে বিমান পরিষেবায় সেরা পুরস্কারে ভূষিত ইউএস-বাংলার জাহিদুল

আন্তর্জাতিক রুটে পরিচালিত হওয়া বিমান পরিষেবার মধ্যে বেস্ট স্মাইল ক্যাম্পেইনে সেরা পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের মালদ্বীপ এয়ারপোর্ট ম্যানেজার মো. জাহিদুল ইসলাম।

গতকাল রবিবার মালদ্বীপের ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে মালদ্বীপ এয়ারপোর্ট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ডোনার হাত থেকে বেস্ট স্মাইল ক্যাম্পেইনে সেরা পুরস্কার গ্রহণ করেন মো. জাহিদুল ইসলাম। এই প্রতিযোগিতায় অংশগ্রহণে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের ৩৪টির ও বেশি এয়ারলাইন্স কোম্পানি।

যাত্রীবান্ধব ম্যানেজার হিসাবে পরিচিত মোহাম্মদ জাহিদুল ইসলাম বেস্ট স্মাইল ক্যাম্পেইনে সেরা পুরস্কারটি অর্জন করায় প্রবাসী বাংলাদেশিরা আনন্দিত। এতে করে তার কর্ম দক্ষতার মাঝেই দেশের সুনাম বৃদ্ধি পেয়েছে।