নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলার রায় পেছানো হয়েছে। মামলাটির বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম ছুটিতে থাকায় মামলাটির রায় পেছানো হয়েছে বলে জানা গেছে। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ। আগামী ২৪ অক্টোবর পরবর্তী ধার্য তারিখে মামলার রায় ঘোষণা করা হবে বলে জানা গেছে।
এর আগে গত ৩ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম ১৪ অক্টোবর মামলার রায়ের দিন ধার্য করেন। এই মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।