সবুজবাগে বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সানাম আক্তার প্রিয়া (৩০)। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে সবুজবাগ দক্ষিণগাঁও শাহি মসজিদের পাশের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার বাড়ি মাগুরা সদর উপজেলার চাঁদপুর গ্রামে। বাবার নাম মান্নু বিশ^াস ওরফে চুন্নু।

সবুজবাগ থানার ওসি ইয়াছিন আলী বলেন, দুপুরের দিকে খবর পেয়ে দক্ষিণগাঁওয়ের বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। বাসার মধ্যে গলাকাটা অবস্থায় মরদেহ পড়েছিল। ওই নারী বাসায় একাই থাকতেন। ধারণা করা হচ্ছে, তার পূর্বপরিচিতরা তাকে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’