বক্সঅফিসে টানা ফ্লপ, তার পরেও বেশ খোশমেজাজে অক্ষয় কুমার! বলিউডে কানাঘুষো, পড়ন্ত বেলাতেও নাকি ফের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। তার সঙ্গে জুড়ে গেছে চিত্রাঙ্গদা সিংয়ের নাম। তাকে নিয়েই খেল দেখাচ্ছেন ‘খিলাড়ি কুমার’। কখনো মুম্বাই, কখনো মুম্বাই ছাড়িয়ে অন্যত্রও নাকি দেখা যাচ্ছে তাদের।
ইতিমধ্যেই অক্ষয়ের ‘খেল খেল মে’-তে অতিথি চরিত্রে দেখা দিয়েছেন চিত্রাঙ্গদা। শোনা যাচ্ছে, আসন্ন ‘হাউজফুল ৫’-এ নাকি বড় চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়াও, নাম ঠিক না হওয়া আরও দুটো ছবিতে অক্ষয়ের সঙ্গে নাকি জোরালো চরিত্রে অভিনয়ের কথা তার।
পরস্পরের প্রতি মন দেওয়া-নেওয়ার এই পর্ব নাকি অনেক আগে থেকেই শুরু হয়েছিল। ২০১৫-তে অক্ষয়ের ‘গাব্বার ইজ ব্যাক’ ছবিতে কেবল নায়কের অনুরোধে নাকি চিত্রাঙ্গদা একটি আইটেম গানে নেচেছিলেন!
শোনা যাচ্ছে, ‘অন্দর কি বাত’ এখনও পর্যন্ত অক্ষয় নিজের অন্দরেই লুকিয়ে রাখতে পেরেছেন, তার স্ত্রী এখনও কিছু টের পাননি। নাহলে মিসেস ফানি বোনস (লেখিকা টুইঙ্কেলের ছদ্মনাম) বিষয়টিকে কতটা ‘ফানি’ হিসাবে দেখতেন, সে বিষয় সন্দেহ সকলেরই।
প্রেমের ময়দানে বরাবর লম্বা রেসের ঘোড়া অক্ষয় কুমার। রাবিনা ট্যান্ডন থেকে শিল্পা শেঠি হয়ে প্রিয়াঙ্কা চোপড়া! একের পর এক নায়িকার সঙ্গে তার প্রেম আরবসাগরের নোনা জলে আরও ‘নমকিন’।
বলিউড বলছে, চিত্রাঙ্গদাও নাকি এ ব্যাপারে দক্ষ। তার প্রথম বিয়ে গল্ফ খেলোয়াড় জ্যোতি রণধাওয়ার সঙ্গে। গুঞ্জন, সেই বিয়ে নাকি ভেঙেছে পরিচালক সুধীর মিশ্রের জন্য। পরিচালকের সঙ্গে দীর্ঘ দিন নাকি একত্রবাসও করেছেন তিনি। যার ফলাফল ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’র মতো ছবি। সুধীরের এই ছবিতে চিত্রাঙ্গদা নায়িকা ছিলেন। জন আব্রাহামের সঙ্গেও তার নাম সামান্য সময়ের সঙ্গে জড়িয়েছিল। জন এবং অক্ষয়ের সঙ্গে তখন চিত্রাঙ্গদাকে দেখা গিয়েছিল ‘দেশি বয়েজ’ ছবিতে।
বিয়ে ভাঙা আর পরিচালকের সঙ্গে একত্রবাসের মাঝেও ছোট্ট ইনিংস খেলেছেন তিনি। সেই সময় প্রায়ই নাকি একজনের সঙ্গে একই ঘোড়ায় চেপে অবসর কাটাতেন। তার খামারবাড়িতে তখন তার নিত্য আনাগোনা! কে সেই পুরুষ? বলিউড বলছে, তিনি আর কেউ নন, স্বয়ং সালমান খান!