বরখাস্ত হয়ে যা বললেন হাথুরু

বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিস দিয়েছে বিসিবি। হতবাক হাথুরুসিংহে এ বিষয়ে বলেছেন, ‘আমি জানি না কী ঘটেছে। আমি একটি চিঠি পেয়েছি, যেখানে কিছু প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে। আগামীকাল (আজ) এর জবাব দেব।’

বিসিবি ইতিমধ্যেই নতুন কোচ ফিল সিমন্সকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে, যিনি আগামীকালই ঢাকায় আসছেন। এ নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘আপনিও জানেন এটা ঠিক হয়নি। তবে তারা (বিসিবি) তাই করেছে। এ নিয়ে আমার কোনো কথা নেই। আমি চুক্তি অনুযায়ী যাব। আগামীকাল আমি তাদের চিঠির জবাব দেব। তারপর আমি আপনাদের সবার সঙ্গে কথা বলব।’

চুক্তির বাইরে অতিরিক্ত ছুটি কাটানো প্রসঙ্গে জানান, ‘সবই অভিযোগমাত্র। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলব এবং তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’