আলিমে শীর্ষে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালের আলিম পরীক্ষায় টঙ্গীর ঐতিহ্যবাহী তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা এবারও জিপিএ ৫ প্রাপ্তিতে শীর্ষস্থান অধিকার করেছে। এই মাদ্রাসা থেকে ১ হাজার ৩১৩ জন অংশগ্রহণকারী আলিম পরীক্ষার্থীর মধ্যে ৮৮৬ জনই জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান মহান আল্লাহতায়ালার শুকরিয়া জ্ঞাপন করে বলেন, পরিচালনা পর্ষদের নিবিড় পরিচর্যা, শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা এই ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে। আগামীতে আরও ভালো করার জন্য ছাত্র ও শিক্ষকদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।