আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ নেতার

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার কাদিপুরস্থ তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তায়েফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় থানায় দায়ের হওয়া মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাড়িতে এলে গোপন তথ্যের ভিত্তিতে থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে অভিযান চালিয়ে নিয়াজুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসি মো. গোলাম আপছার দেশ রূপান্তরকে বলেন, তায়েফের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।