রোজ ভ্যালী মোটেল দখলচেষ্টা

ফুলবাড়িয়া পশ্চিম ও আনন্দবাজার পঞ্চায়েত কমিটির নিন্দা

পটুয়াখালীর কুয়াকাটায় রোজ ভ্যালী মোটেল অ্যান্ড রিসোর্ট ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন রাজধানীর ফুলবাড়িয়া পশ্চিম ও আনন্দবাজার পঞ্চায়েত কমিটির সদস্যরা। এর আগে গতকাল বুধবার একই অভিযোগে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী এমএ খায়ের মোল্লা।

খায়ের মোল্লা বলেন, আমার স্থায়ী ঠিকানা রাজধানীর ফুলবাড়িয়া। এখান থেকে কুয়াকাটায় গিয়ে ব্যবসা করব সেটা স্থানীয় সন্ত্রাসীদের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এ অবস্থায় প্রাণভয়ে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছি না। 

তিনি প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো পদক্ষেপ ও বিশেষ দৃষ্টি কামনা করেছেন। হুমকির কারণে এম এ খায়ের মোল্লা পটুয়াখালী কোর্টে আইনি সহযোগিতাও নিতে ভয় পাচ্ছেন। উক্ত ঘটনায় সকল এলাকাবাসী তীব্র নিন্দা জানান।