ধর্ষণের ঘটনায় বিক্ষোভ-গ্রেপ্তার, পাঞ্জাবে স্কুল-কলেজ বন্ধ

পাকিস্তানের লাহোরে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ছাত্র- জনতা তীব্র বিক্ষোভ ফেটে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ  শুক্রবার (১৮ অক্টোবর) থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ অক্টোবর) ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ায় পুলিশ ৩৮০ জনকে গ্রেপ্তার করেছে । ডনের এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।

একটি বিজ্ঞপ্তিতে পাঞ্জাব স্বরাষ্ট্র বিভাগ বলেছে, সকল ধরণের বিক্ষোভ, মিছিল এবং জনসাধারণের কার্যক্রম দুই দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাঞ্জাবজুড়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। ডনের এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।

উচ্চ শিক্ষা বিভাগ এবং স্কুল শিক্ষা বিভাগ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  সকল সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।