পুলিশের ৩ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়ান্দা পুলিশ (ডিবি)। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত) শাহেন শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা (পদন্নোতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম।
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়ান্দা পুলিশের উত্তর বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে।
গত ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে ৪ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়। তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত) শাহেন শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত) হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা (পদন্নোতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম।