আন্দোলনে হত্যার মামলায় তাঁতী লীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম হত্যা মামলায় রাজধানীর সূত্রাপুর থানা তাঁতী লীগ সভাপতি মো. আবু সাঈদকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম হত্যার ঘটনায় তার মা কিসমত আরা গত ১ সেপ্টেম্বর সূত্রাপুর থানায় একটি মামলা করেন। সেই মামলার এজাহার নামীয় আসামি গ্রেপ্তার আবু সাঈদ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।