সংসার ভাঙার গুঞ্জনের মধ্যে ঐশ্বরিয়ার সুখবর

ঐশ্বরিয়া রাই বচ্চন সংসার নাকি ভাঙার মুখে, শ্বশুরবাড়ির সঙ্গে মোটেই বনিবনা হচ্ছে না। স্বামী নাকি খুলে ফেলেছেন বিয়ের আংটি। এইসব বিতর্কিত পরিস্থিতিতে মধ্যে ঐশ্বরিয়ার জন্য সুখবর রয়েছে।

বিশ্বের দ্বিতীয় ধনী নায়িকা হলেন ঐশ্বরিয়া। সেই খবর ঘোষণা হল শুক্রবার। যদিও এই বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনও মন্তব্য শোনা যায়নি। তবে এই খবর না শুনে অভিনেত্রীর অনুরাগীরা খুবই খুশি। সবাই শুভেচ্ছা জানিয়েছেন তাকে।

এই তালিকায় পয়লা নম্বরে অবশ্য রয়েছেন অন্য নায়িকা। সবাইকে পেছনে ফেলে এক নম্বরে রয়েছেন জুহি চাওলা।