বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা আসামি মো. ওয়াসিমকে আটক করেছে হাজী ক্যাম্প আর্মি ক্যাম্পের সেনাবাহিনী সদস্যরা। গত ১৭ অক্টোবর বিকালে দক্ষিণখান থানা ফায়দাবাদ এলাকায় তার নিজ বাসা থেকে আটক করে সেনাবাহিনী।
বিষয়টি নিশ্চিত করেছেন, দক্ষিনখান থানার ডিউটি অফিসার এএসআই তুহিন।
হাজী ক্যাম্প আর্মি ক্যাম্পের মেজর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ আগস্ট বিকালে দক্ষিণখান থানা ফায়দাবাদ এলাকায় উত্তরা আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল আড়াই ঘণ্টাব্যাপী একটি অভিযান পরিচালনা করে মো. ওয়াসিমকে তার নিজ বাসা থেকে আটক করে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে গতকাল শুক্রবার দক্ষিণখান থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
মো. ওয়াসিম ৪৭ নং ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি। এবং বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের করা মামলার আসামিদের তালিকায় তার নাম রয়েছে।