সি বিচে উষ্ণতা ছড়াচ্ছেন টয়া

সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। যেখানে সি বিচে অনবদ্য লুকে অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অন্য সৈকত অবকাশ উদ্ভাসিত।’ 

ছবিতে দেখা যায়, সৈকতে খোশ মেজাজে খোলা চুলে মাথায় হাত রেখে ফটোশুট করছে। টয়ার এ রূপ দেখে ভক্তদের মনে ভালোবাসার দাগ কেটেছে। নীল রঙের প্রিন্টেড লং স্লিভ মেক্সিতে বেশ মানিয়েছে। 

অভিনেত্রীর মিষ্টি হাসি আর ঠোঁটে হালকা লিপস্টিক যেন আরও আকর্ষণীয় করে তুলেছে টয়াকে। এলোমেলো চুল ও রোদের ঝিলিক সবত্র ছেয়ে গেছে। ভক্ত-অনুরাগীরা কমেন্ট বক্সে বেশ প্রশংসা করেছে।

ইউসুফ নামে এক অনুরাগী কমেন্ট বক্সে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আমার সব সময়ই প্রিয় টয়া।’ আহমেদ ইব্রাহীম নামে আরেকজনের ভাষ্য, ‘তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে।’