মাস কয়েক আগে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন জনপ্রিয় তুর্কি সিরিয়াল কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট। বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে এসে তিন দিন ছিলেন। আর এই সময়ের মধ্যেই এখানে বিভিন্ন ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন তিনি। এরমধ্যে একটি ছিল সিঙ্গারের বিজ্ঞাপন, যেটি নির্মাণ করেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।
ইতিমধ্যে প্রচারে এসেছে বিজ্ঞাপনটি। আর এই বিজ্ঞাপন ঘিরে এক ক্যাম্পেইন পরিচালনা করছেন চলচ্চিত্র প্রযোজক মোঃ আসাদুজ্জামান। ক্যাম্পেইনটির মূল বিষয়বস্তু হচ্ছে সাধারণ মানুষের অভিজ্ঞতায় প্রভাব ফেলা।
তার মতে, বোরাক ক্যাম্পেইনটি দেখাবে কীভাবে সিঙ্গারের পণ্যগুলি দৈনন্দিন কাজগুলোকে সহজ এবং আনন্দময় করে তুলে। আমাদের লক্ষ্য হলো বুঝানো যে এই প্রোডাক্টগুলো গুলো শুধু সরঞ্জাম নয়; বরং এগুলো জীবনকে সহজ এবং উপভোগ্য করতে অত্যান্ত গুরুত্বপূর্ণ।
আসাদুজ্জামান বলেন, ‘এই ক্যাম্পেইনে বিভিন্ন বিজ্ঞাপন থাকবে যেখানে আমাদের প্রডাক্টগুলো কীভাবে দক্ষতা বাড়াতে, সময় সাশ্রয় করতে এবং ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে।’
বোরাকের মত আন্তর্জাতিক তারকার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘ এর আগে এ আর রহমান এবং বিরাট কোহলির মতো আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে কাজ হয়েছে। পূর্ববর্তী প্রকল্পের অভিজ্ঞতাই আমাদের এই ধরনের প্রকল্প বাস্তবায়নের আত্মবিশ্বাস বাড়ায়।’