নাচ দিয়ে শোবিজে যাত্রা শুরু হলেও অভিনয়ের মাধ্যমেই পরিচিতি পেয়েছেন মুমতাহিনা চৌধুরী টয়া। কাজ করেছেন অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে। কাজের বাইরে ঘুরাঘুরি করতেই বেশি পছন্দ করেন তিনি। আর সেসব ছবি মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মধ্যে শেয়ারও করে থাকেন। সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে সি বিচে অনবদ্য লুকে অনুরাগীদের মধ্যে ধরা দিয়েছেন টয়া। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অন্য সৈকত অবকাশ উদ্ভাসিত।’ ছবিতে দেখা যায়, সৈকতে খোশ মেজাজে খোলা চুলে মাথায় হাত রেখে ফটোশুট করছে। টয়ার এ রূপ দেখে ভক্তদের মনে ভালোবাসার দাগ কেটেছে। নীল রঙের প্রিন্টেড লং সিøভ মেক্সিতে বেশ মানিয়েছে। অন্য ছবিতে তাকে দেখা গেছে সবুজ টপের সঙ্গে জলপাই রঙের শার্টে।
অভিনেত্রীর মিষ্টি হাসি আর ঠোঁটে হালকা লিপস্টিক যেন আরও আকর্ষণীয় করে তুলেছে টয়াকে। এলোমেলো চুল ও রোদের ঝিলিক সবত্র ছেয়ে গেছে। ভক্ত অনুরাগীরা কমেন্ট বক্সে বেশ প্রশংসা করেছে।
ইউসুফ নামে এক অনুরাগী কমেন্ট বক্সে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আমার সব সময়ই প্রিয় টয়া।’ আহমেদ ইব্রাহীম নামে আরেকজনের ভাষ্য, ‘তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে।’