কুমিল্লায় ডা. তাহের

আমরা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহা. তাহের বলেছেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আগামী নির্বাচনে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছি। ৩০০ আসনে প্রতীক এবং দলের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। যে দল প্রতীক এবং ভোটের ভিত্তিতে পাস করবে, তাকে সেভাবে আসন দিতে হবে।’

গতকাল শনিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর আয়োজনে নাঙ্গলকোট এ আর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই-আগস্টে সারা দেশে যে গণহত্যা হয়েছে, তার বিচার করতে হবে। গণহত্যার সঙ্গে যারা এবং যে দল জড়িত, তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মাধ্যমে খুঁজে বের করে অবিলম্বে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফাঁসি কার্যকর করতে হবে। এ ছাড়া যারা জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুডিশিয়াল ক্রাইম করেছে। তাদের বিরুদ্ধেও আমরা হত্যা মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। তাদের হত্যার সঙ্গে শেখ হাসিনাসহ যারা জড়িত তাদের ফাঁসি দিতে হবে।