খিদিরপারা ইউনিয়ন বিএনপির বর্ধিতসভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপারা ইউনিয়ন বিএনপির বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৪টায় খিদিরপারা বাস স্টেশন মাঠে এই বর্ধিতসভা অনুষ্ঠিত হয়।

বর্ধিতসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লাভলু হাওলাদার।