বলি সুন্দরী মীনাক্ষী শেষাদ্রির প্রেমে এক সময় পাগল ছিল সিনেমাপ্রেমীরা। আশির দশকের জনপ্রিয় নায়িকাদের একজন ছিলেন তিনি। সেই সময় সবচেয়ে বেশি উপার্জনকারী নায়িকাদের তালিকায় শীর্ষে ছিল তার নাম। তবে দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে এই অভিনেত্রী। অভিনয় থেকে ক্রমশ দূরে সরে গেছেন। যদিও অভিনয় দক্ষতার জন্য তাকে এখনো অনেকে স্মরণ করেন।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ জানিয়েছে, ভালো অভিনেত্রী হওয়া সত্ত্বেও ক্যারিয়ার সুখকর ছিল না মীনাক্ষীর। অভিনেত্রী জানিয়েছেন, পরিচালক রাজকুমার সন্তোষীর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল।
এক সাক্ষাৎকারে মীনাক্ষী বলেন, রাজকুমার সন্তোষী এবং আমি এ বিষয়ে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছি। আমি চুপ করে বিষয়টি মোকাবিলা করেছি। আমি কেবল বলেছিলাম, এ বিষয়ে মন্তব্য করব না। কারণ এটি কোনো লড়াই নয়। মর্যাদার সঙ্গে পরিস্থিতি সামলানো সবচেয়ে সম্মানজনক।
তিনি বলেন, আমি যা বিশ্বাস করি তার পক্ষে ছিলাম। আমরা একটি দল হিসেবে একসঙ্গে কাজ করব, এই বার্তাটিই আমি সহকর্মী এবং দর্শকদের দিতে চেয়েছি। তবে এ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন এ অভিনেত্রী। তিনি বলেন, কাউকে বলা উচিত নয়Ñ তাদের আর প্রয়োজন নেই। বলিউড থেকে বাদ দেওয়া প্রসঙ্গে মীনাক্ষী বলেন, তখন আরও অনেক বলিউড অভিনেত্রীর সঙ্গে এমন হয়েছিল। তবে তারা প্রত্যেকেই এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অভিনেত্রীদের মধ্যে তখন এমন ঐক্য দেখে তিনি সন্তুষ্ট হয়েছিলেন। .১৯৯৫ সালে হরিশ মহীশূরকে বিয়ে করেন মীনাক্ষী। এই দম্পতির দুই সন্তান। ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় অভিনয় ছেড়ে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান মীনাক্ষী। অন্যদিকে রাজকুমার সন্তোষী বিয়ে করেন ম্যানিলাকে।