ম্যানচেস্টার সিটির জয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল লিভারপুল। তবে ঘণ্টা তিনেকের মধ্যেই, চেলসিকে হারিয়ে আবার শীর্ষে ফিরেছে লিভারপুল।
আজ লিভারপুল ২-১ গোলে হারিয়েছে চেলসিকে।
অ্যানফিল্ডে ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মোহামেদ সালাহ। ৪৮ মিনিটে সমতা ফেরান নিকোলাস জ্যাকসন। তিন মিনিট পরই কার্টিস জোনসের গোলে স্কোর ২-১ হয়।
শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্না স্লটের লিভারপুল।
৮ ম্যাচে ২১ পয়েন্টে শীর্ষেই রইল লিভারপুল, সমান ম্যাচে ২০ পয়েন্টে দুইয়ে ম্যানচেস্টার সিটি।